আস্থা ডেক্স : টাঙ্গাইল-৫(সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী বহাল থাকায় বহিষ্কৃত হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে দল থেকে বহিষ্কার করার তথ্য জানানো হয়।
বিএনপি,স্বেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠণের নেতাকর্মী আর আসনটির ভোট ব্যাংক খ্যাত চরাঞ্চলবাসীর সমর্থন পান আন্দোলন, সংগ্রাম, নির্যাতন আর ত্যাগের মধ্যদিয়ে ছাত্রদল সদস্য থেকে বেড়ে উঠা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
অন্যদিকে, এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরিহিত হয়ে লাশবাহী খাটিয়া নিয়ে মিছিলসহ নানা কমসূচী পালন করে নেতাকর্মীসহ সমর্থকরা।
পরবর্তীতে নেতাকর্মী ও সমর্থকদের দাবিতেই স্বতন্ত্র প্রার্থী হন ফরহাদ ইকবাল। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ১ নভেম্বর অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন আর কাউন্সিলরদের সরাসরি ভোটে টাঙ্গাইল জেলা বিএনপির হাসানুজ্জামিল শাহীন সভাপতি ও অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন ফরহাদ । তাদের দায়িত্বগ্রহণের আগে একটি কমিটিই টানা ১৩ বছর জেলা বিএনপির দায়িত্ব পালন করেন।








