রবিবার, মার্চ ১, ২০২৬
নগর টাইমস
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
SUBSCRIBE
নগর টাইমস
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
No Result
View All Result
নগর টাইমস
Home রাজনীতি

নির্বাচনের ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকীর

by নগর টাইমস
ডিসেম্বর ২৭, ২০২৫
in রাজনীতি
A A

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী সদরস্থ তাঁর বাসভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি ওই ঘোষণা দেন।

মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘নির্বাচনে অংশ নেবো কি নেবো না এ নিয়ে গত কয়েকদিন ধরে আমি দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। আমি সব সময় জনগণের মতামত ও জনরায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছি এবং এখনও করছি। আমার কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়েই আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো

মুরাদনগরে কায়কোবাদকে হিন্দু সম্প্রদায়ের পূর্ণ সমর্থন ও সংহতি

তিনি বলেন, ‘মনের সঙ্গে যুদ্ধ করে নির্বাচনী এলাকার মানুষের আকাঙ্খা পুরনে বুজুর্গ পীর শাহ একিনের মাজার, বাবা-মায়ের কবরস্থান জিয়ারতের মাধ্যমে তাদের কাছে দোয়া ও অনুকম্পা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ পর্যন্ত টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে যতবার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে ততবার আমি জনগনের রায় পেয়েছি।

এলাকার মানুষ আমাকে পছন্দের লোক হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার প্রতি এ এলাকার মানুষের চাওয়া আছে, একই সঙ্গে আমার প্রতি তাদের বিশ^াস ও আস্থাও আছে। আশাকরি এবারের নির্বাচনেও নির্বাচনী এলাকার সব শ্রেণি-পেশার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

মতবিনিময় সভায় তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে আগামি ২৯ ডিসেম্বর (সোমবার) মনোনয়নপত্র জমা দিবেন। এরপর পর্যায়ক্রমে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম চালাবেন।

অনানুষ্ঠানিক ওই মতবিনিময় সভায় কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, অধ্যাপক মো. আবুল কাশেম, সাবেক এপিপি অ্যাডভোকেট শহীদুল ইসলাম শহীদ তালুকদার, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, গাজীউর রহমান গাজী, ঝন্টু সহ নির্বাচনী আসনে তাঁর শুভানুধ্যায়ী ও অর্ধশতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

প্রকাশ, বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে আবদুল লতিফ সিদ্দিকী ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে তিনি কারাবন্দি থাকায় এ আসনে তাঁর সহধর্মিনী বেগম লায়লা সিদ্দিকী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে উপ-মহাদেশের প্রথম মহিলা সংসদ সদস্য নির্বাচিত হন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না বলে জানিয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গতকাল উপজেলার বড়...

মুরাদনগরে কায়কোবাদকে হিন্দু সম্প্রদায়ের পূর্ণ সমর্থন ও সংহতি

মুরাদনগরে কায়কোবাদকে হিন্দু সম্প্রদায়ের পূর্ণ সমর্থন ও সংহতি

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সোমবার...

এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে

এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে প্রতিবেশী ভারত যে অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে, সেটা দিল্লিতে সুবিদিত। প্রতিবেশী কোনও রাষ্ট্রের একটি সাধারণ নির্বাচনে এতটা সতর্ক নজর দিল্লিতে...

উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের

উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

জুলাই গণ–অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস...

জামায়াত নেতা শফিকুর রহমান: যার সঙ্গে সবাই দেখা করতে চায়

জামায়াত নেতা শফিকুর রহমান: যার সঙ্গে সবাই দেখা করতে চায়

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত বুধবার সন্ধ্যায় একটি উচ্চাভিলাষী নির্বাচনি ইশতেহার উন্মোচন করেন। এর একটি মূল অঙ্গীকার হলো—আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তার দল ক্ষমতায় এলে...

Next Post
ওসমান হাদি হত্যা: হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

ওসমান হাদি হত্যা: হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত  তিন ছাত্র

    টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত তিন ছাত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক মওলা

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিছানায় কাতরাচ্ছেন ক্যা’ন্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলের দু’টি আসনের মনোনয়নপত্র নিলেন সহোদর ভাই

    0 shares
    Share 0 Tweet 0

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয়

ঠিকানা: ৬৭/বি, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা–১২১৫
যোগাযোগ: ০১৭১৯-৫২১৬২৬
ই-মেইল: info
@nagartimes.com

প্রধান সম্পাদক

মোঃ রাকিবুর রহমান

মোবাইল: ০১৭১৯-৫২১৬২৬

সম্পাদক

মোঃ শামীম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Copyright 2026

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Copyright 2026

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?