বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
নগর টাইমস
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
SUBSCRIBE
নগর টাইমস
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
No Result
View All Result
নগর টাইমস
Home শিক্ষা

টাঙ্গাইলে সোয়া ৫০ লাখ বই বিতরণ

by নগর টাইমস
জানুয়ারি ১, ২০২৬
in শিক্ষা
A A

টাঙ্গাইলের ১২টি উপজেলার ২ হাজার ৩৩৩টি প্রাথমিক ও এক হাজার ২১৭টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে ৫০ লাখ ২৪ হাজার ৪২টি বই বিতরণ করা হয়েছে। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২ লাখ ৮০ হাজার ৬৬৩টি বইয়ের সংকট রয়েছে। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সূত্রে জানাগেছে, জেলায় প্রাথমিক পর্যায়ের এক হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও ৭০৫টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ে মোট ১৬ লাখ ৯০ হাজার ৬৭৬টি চাহিদার বিপরীতে সবগুলো বই পাওয়া গেছে এবং তা বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক পর্যায়ে এক হাজার ২১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বিপরীতে বইয়ের চাহিদা রয়েছে ৪৬ লাখ ১৪ হাজার ৩৩৫টি। এরমধ্যে বরাদ্দ পাওয়া ৩৩ লাখ ৩৩ হাজার ৭৫২টি বই বিতরণ করা হয়েছে। বাকি ১২ লাখ ৮০ হাজার ৬৬৩টি বইয়ের সংকট রয়েছে। উল্লেখিত বইগুলো বরাদ্দ পাওয়া গেলে বিতরণ করা হবে।

আরও পড়ুন

মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

প্লে’র ছাত্রী অর্নি পেল কিন্ডারগার্টেন ট্যালেন্টপুল বৃত্তি

দেখা যায়, বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী-অভিভাবকদের ভির। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় থেকে বই নিতে এসেছে। এছাড়া সরকারি ছুটি থাকায় বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি ঘোষণা করা হয়। বার্ষিক পরীক্ষার ফল এবং বই এক সাথে নিতে অনেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে এসেছেন।

নতুন বছরের প্রথম দিনে বই উৎসব পালন না করা হলেও দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে তাদের চোখে-মুখে অতুলনীয় খুশির ঝিলিক দেখা যায়। এদিন ভোর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে সমবেত হয়। হাতে ঝকঝকে রঙিন মলাটের নতুন বই পেয়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের উল্লাসে ফেটে পড়ে। কেউ বইয়ের পাতা উল্টে ছবি দেখে, কেউবা নতুন বইয়ের বিশেষ সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ে। এ আনন্দ কেবল নতুন বই পাওয়ার নয় বরং নতুন শ্রেণিতে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার যেন এক অনুপ্রেরণা।

গ্রাম থেকে শহর- সবখানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই দিনে বিশেষ করে প্রাথমিক পর্যায়ের শিশুদের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। নতুন বই হাতে নিয়ে তাদের দলবদ্ধ ছবি, সেলফি ও হাসি শিক্ষাবর্ষের এক সুন্দর সূচনা তৈরি করে। সব মিলিয়ে, নতুন বইয়ের এই উল্লাস কেবল শিক্ষার্থীদের নয় বরং পুরো জাতির এক নতুন আশার প্রতিফলন বলে প্রতীয়মান হচ্ছে।

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইম, শাবনাজ, মনি, রাশেদ, ইমরুল, নাজমুল সহ অনেকেই জানান, তারা বার্ষিক পরীক্ষার ফলাফলের পাশাপাশি নতুন বই হাতে পেয়ে খুবই আনন্দিত। বছরের শুরু ভালো ফলাফলের সঙ্গে নতুন বইয়ের মনকাড়া গন্ধ তাদেরকে উৎফুল্ল করেছে। তারা আশাপ্রকাশ করেন সারা বছরটি যেন এমন আনন্দ-উৎফুল্লতায় কাটে।

শহরের বিন্দুবাসিনী সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রনি, আজমল, শাওন, নিলয়, আরিয়ান, ফয়সাল সহ অনেকেই জানান, বছরের শুরুতে নতুন বই পেয়ে তারা খুব খুশি। সহপাঠী বন্ধুরা সবাই মিলে তাই আনন্দে মেতে ওঠেছে।

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ জানান, তারা চাহিদার তুলনায় সামান্য পরিমান বই কম পেয়েছেন। যেগুলো পেয়েছেন সেগুলো প্রথম দিনে বিতরণ করতে পেরেছেন। বাকিগুলো যথাসময়ে বিতরণ করবেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল জানান, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবার বই উৎসব করা হয়নি। তারপরও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারা সরকারের একটা বড় সাফল্য বলে তিনি মনে করেন। তবে ৭ম ও ৮ম শ্রেণির পুরো সেট বই দেওয়া সম্ভব হয়নি।

তবে জানুয়ারির শেষ নাগাদ সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেরেকা সুলতানা জানান, বছরের শুরুতে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া এক সময় বেশ চ্যালেঞ্জিং ছিল- এখন আর সেটা নেই। অধিকাংশ বিদ্যালয়ে যথা সময়ে নতুন বই বিতরণ করতে পেরে তারও খুশি। যে বইগুলো বাকি রয়েছে সেগুলো বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুতই বিতরণ করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি’র প্রার্থীর এক প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা...

প্লে’র ছাত্রী অর্নি পেল কিন্ডারগার্টেন ট্যালেন্টপুল বৃত্তি

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৩, ২০২৬
0

আস্থা ডেক্স : শহীদ একাডেমিক স্কুলের প্লে’গ্রুপের ছাত্রী হুরাইয়া ইসলাম অর্নি ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। গত ৩১ জানুয়ারী প্রকাশিত টাঙ্গাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফলে অর্নির উপজেলা ট্যালেন্টপুল বৃত্তি...

সাংবাদিকদের প্রেসক্লাব বা কোনো সংগঠনে থাকার বাধ্যবাধকতা নেই

সাংবাদিকদের প্রেসক্লাব বা কোনো সংগঠনে থাকার বাধ্যবাধকতা নেই

by নগর টাইমস
জানুয়ারি ১৪, ২০২৬
0

আস্থা ডেক্স : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের জন্য প্রেসক্লাব বা কোনো সংগঠনে সংযুক্ত থাকার বাধ্যবাধকতা নেই। সাংবাদিকতা একটি স্বাধীন পেশা- এজন্য কোনো...

মেটাকে সরকারের চিঠি, উসকানিমূলক কনটেন্ট সরানোর অনুরোধ

মেটাকে সরকারের চিঠি, উসকানিমূলক কনটেন্ট সরানোর অনুরোধ

by নগর টাইমস
ডিসেম্বর ২১, ২০২৫
0

সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা উসকে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদমাধ্যমের ওপর হামলায় উসকানি দেওয়া কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি শুক্রবার...

জানা গেল কবে হবে আতিফ আসলামের স্থগিত কনসার্ট

জানা গেল কবে হবে আতিফ আসলামের স্থগিত কনসার্ট

by নগর টাইমস
ডিসেম্বর ২১, ২০২৫
0

ঢাকায় গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট। সেটি পরে স্থগিত হয়ে যায়। অনেকে অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন কনসার্ট উপভোগ করবেন বলে।...

Next Post

টাঙ্গাইলে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত  তিন ছাত্র

    টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত তিন ছাত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক মওলা

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিছানায় কাতরাচ্ছেন ক্যা’ন্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলের দু’টি আসনের মনোনয়নপত্র নিলেন সহোদর ভাই

    0 shares
    Share 0 Tweet 0

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয়

ঠিকানা: ৬৭/বি, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা–১২১৫
যোগাযোগ: ০১৭১৯-৫২১৬২৬
ই-মেইল: info
@nagartimes.com

প্রধান সম্পাদক

মোঃ রাকিবুর রহমান

মোবাইল: ০১৭১৯-৫২১৬২৬

সম্পাদক

মোঃ শামীম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Copyright 2026

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Copyright 2026

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?