রবিবার, মার্চ ১, ২০২৬
নগর টাইমস
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
SUBSCRIBE
নগর টাইমস
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
No Result
View All Result
নগর টাইমস
Home আপনার জন্য

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা চূড়ান্ত,ঘোষণা বিকেলে

by নগর টাইমস
জানুয়ারি ১৪, ২০২৬
in আপনার জন্য, বিশেষ সংবাদ, রাজনীতি, সারাদেশ
A A

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে আসন সমঝোতা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েও অনিশ্চয়তা কেটেছে। তবে কিছু আসনে ঐকমত্যে পৌঁছাতে পারেননি তারা। শেষ পর্যন্ত সমঝোতা না হলে ১০ থেকে ২০টি আসন উন্মুক্ত রাখার সিদ্ধান্ত আসতে পারে। ফলে ওই আসনগুলোতে জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী দিতে পারবে। জোটভুক্ত দলগুলোর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে আজ বুধবার আসন বিন্যাস ও প্রার্থী ঘোষণা হবে।

আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাব অথবা কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও এলডিপি।

সমঝোতা অনুযায়ী, ১৯০ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়বেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। এ জোটে ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ৪৫টি ও এনসিপি শাপলা কলি নিয়ে ২৫ থেকে ৩০টি আসনে লড়বে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, খেলাফত মজলিস ছয়টি, এলডিপি ছয়টি, এবি পার্টি দুটি, বিডিপি দুটি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসন পাবে বলে জোটের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। আগামীকাল (আজ) ঘোষণা করার সম্ভাবনা আছে।’ জোট সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলনের ‘সম্মানজনক’ সংখ্যক আসন দাবির বিষয়টি সুরাহা না হওয়ায় মূলত কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

পাশাপাশি আট থেকে ১০টি আসন নিয়ে জটিলতা সবচেয়ে বেশি, যেখানে একাধিক দলের শীর্ষ ও জনপ্রিয় নেতারা একই আসনে প্রার্থী হতে আগ্রহী। আসন সমঝোতায় যদি শেষ পর্যন্ত ঐকমত্য না হয়, তবে কিছু আসনে ‘ওপেন ইলেকশন’ বা উন্মুক্ত নির্বাচন হতে পারে। বিশেষ করে যেসব আসনে জোটভুক্ত দুই বা তিনটি দল সমপরিমাণ শক্তিশালী এবং কেউ কাউকে ছাড় দিতে নারাজ, সেসব আসনে এ পথ বেছে নেওয়া হতে পারে।

জামায়াতে ইসলামীর এক নেতা বলেন, আসন নিয়ে কিছু জটিলতা ছিল। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চাওয়া আরেকটু বেশি ছিল। তবে সে সংকট কেটেছে। বৃহত্তর স্বার্থে আমরা একসঙ্গে থাকছি। বুধবার সংবাদ সম্মেলনে চূড়ান্তভাবে জানানো হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘শুধু ইসলামী আন্দোলনের সঙ্গেই নয়, আরও কয়েকটি দলের সঙ্গেও আসন সমঝোতা নিয়ে জটিলতা রয়েছে। শেষ পর্যন্ত ৫ থেকে ১০ শতাংশ আসন উন্মুক্ত থাকতে পারে। বাকি আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত হলে চলতি সপ্তাহেই ঘোষণা আসবে।’

জোটের আসন সমঝোতার ঘোষণা প্রসঙ্গে সোমবার এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন, না হলে পরশু। সবার সামনে আমরা একসঙ্গে আসব।’

আরও পড়ুন

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, “আমাদের ‘এ’ গ্রেডের আসন রয়েছে ১৪০টি। আসন সংখ্যা ১০০ বা এর কাছাকাছি হলে আমরা সেটিকে সম্মানজনক বলে মনে করি। কিন্তু জামায়াত সেখানে অনেক কম আসন দিতে চাইছে। তারা সংখ্যাটি ৪০ থেকে ৫০-এর মধ্যে রাখতে চায়। কিছু আসনে সমন্বয়হীনতা রয়েছে, যেখানে জামায়াতের প্রার্থীর প্রায় সমান জনপ্রিয় আমাদের হাতপাখার প্রার্থী। এসব ক্ষেত্রে সঠিক সমন্বয় প্রয়োজন। সদিচ্ছা থাকলে সমঝোতা কঠিন কিছু নয়।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলীয় জোটের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। দ্রুত ঘোষণা করা হবে। এখন নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন। খুব শিগগিরই তাদের সম্পদের তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস...

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না বলে জানিয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গতকাল উপজেলার বড়...

মুরাদনগরে কায়কোবাদকে হিন্দু সম্প্রদায়ের পূর্ণ সমর্থন ও সংহতি

মুরাদনগরে কায়কোবাদকে হিন্দু সম্প্রদায়ের পূর্ণ সমর্থন ও সংহতি

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সোমবার...

এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে

এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে প্রতিবেশী ভারত যে অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে, সেটা দিল্লিতে সুবিদিত। প্রতিবেশী কোনও রাষ্ট্রের একটি সাধারণ নির্বাচনে এতটা সতর্ক নজর দিল্লিতে...

উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের

উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

জুলাই গণ–অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস...

Next Post
১৫ কিস্তি দিয়েও মৃত গ্রাহকের পরিবার পেলেন ৫ লাখ টাকা

১৫ কিস্তি দিয়েও মৃত গ্রাহকের পরিবার পেলেন ৫ লাখ টাকা

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত  তিন ছাত্র

    টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত তিন ছাত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক মওলা

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিছানায় কাতরাচ্ছেন ক্যা’ন্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলের দু’টি আসনের মনোনয়নপত্র নিলেন সহোদর ভাই

    0 shares
    Share 0 Tweet 0

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয়

ঠিকানা: ৬৭/বি, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা–১২১৫
যোগাযোগ: ০১৭১৯-৫২১৬২৬
ই-মেইল: info
@nagartimes.com

প্রধান সম্পাদক

মোঃ রাকিবুর রহমান

মোবাইল: ০১৭১৯-৫২১৬২৬

সম্পাদক

মোঃ শামীম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Copyright 2026

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Copyright 2026

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?