কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে মানবিক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে একটি অসহায় পরিবারকে মাথা গোঁজার ঠাঁই হিসেবে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। স্থানীয় জামায়াতে ইসলামী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়।
সম্প্রতি ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি এবং দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্বারি ওয়ালিউল্লাহ, শরীফুল ইসলাম সরকার ও আবু ইউসুফ মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে পরিবারটির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমাজের বিত্তবান ও স্থানীয় জনসাধারণের এমন যৌথ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।