আস্থা ডেক্স : টাঙ্গাইলের ঘাটাইল প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ডিসেম্বর) দুপুরে উপজেলা শিক্ষক মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা শেষে মনোনীত নতুন কমিটির নয় সদস্যের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান (দৈনিক যুগান্তর ),সহ-সভাপতি মোঃ হেলাল তালুকদার (দৈনিক আলোকিত সকাল ), নজরুল ইসলাম কে (দ্য বাংলাদেশ টু-ডে) সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ (এশিয়া টিভি), সাংগঠনিক সম্পাদক রফিক হাসান (নিউজ ২১), কোষাধ্যক্ষ খায়রুল ইসলাম ( দৈনিক সংগ্রাম), দপ্তর ও প্রচার সম্পাদক সাব্বির হাসান ( দৈনিক তৃতীয় মাত্রা)।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- মাজহারুল ইসলাম শিহাব (দৈনিক আমার দেশ), কামরুজ্জামান সোয়েব ( দৈনিক আজকের বাংলা)। এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন ইমরুল কায়েস রাজিব, ইন্তাজ আলী শফি, নটো কিশোর আদিত্য, সবুজ সরকার, রফিকুল ইসলাম,আল আমিন রহমান, সেলিম রেজা।
ক্লাবের দ্বি-বার্ষিক সভায় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন- ঘাটাইল সরকারি জি বি জি কলেজের প্রভাষক মোঃ সাইফুল্লাহ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান তালুকদার।
ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোকছেদুর রহমান,নাট্যকার শাহীন নজরুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।








