সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও টাঙ্গাইলের চাঁদ খ্যাত মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সয়ম বিএনপির নেতা-কর্মী ছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, জামায়াতের সেক্রেটারী আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার জানাজা নামাজে অংশ নেয়।
নামাজ শেষ নীজ বাস ভবন সন্তোষ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এরআগে, গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) গুলশানের নিজ বাসভবনে বিকেল সাড়ে তিন টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই প্রবিণ নেতা








