আস্থা ডেক্স : টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আব্দুল আলীম (৪১) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। বুধবার(২১ জানুয়ারি)সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আলীম ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।
পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি-দক্ষিণ) পুলিশের একটি দল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিম পাড়ায় অভিযান চালায়। অভিযানে দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়ার মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আলীমকে(৪১) আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারি আব্দুল আলীমকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ মাদক কারবারি আলীমকে আদালতে পাঠানো হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।








