টাঙ্গাইলে ৩০ কেজি গাঁ’জাসহ রনি নামের দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা। আটককৃত মাদক কারবারিরা হলেন-জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মোঃ রনি (৩৯), অপরজন ঢাকার কোরানিগঞ্জ উপজেলার মোঃ রনি (২৯)। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দেলদুয়ার
উপজেলা নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়া তল্লাশি কার্যক্রম চালায়। এ সময় হলুদ ও নীল রঙের মিনি পিকআপ সাক্ষিদের সম্মুখে পিকআপ হতে রনি নামের দু্ই মাদক কারবারিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে মিনি পিকআপে গাঁজা থাকার কথা স্বীকার করে।
র্যাব-১৪ কমান্ডার আরও বলেন, আসামীদের তথ্য ও বিশেষ কায়দায় রক্ষিত ৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। বহনকৃত পিকআপ আর ২ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত গাঁ’জার বাজার মূল্য আনুমানিক ৯ লাখ টাকা বলেও জানান তিনি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেলদুয়ার থানায় মাদক কারবারিসহ আলামত হস্তান্তর করার কথাও জানান তিনি







