আস্থা ডেক্স : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর দিনেই টাঙ্গাইল- ৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২জানুয়ারী) দুপুরে নাগরপুর উপজেলা বিএনপি, শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য র্যা লীর আয়োজন করে। র্যা লীটি নির্বাচন পরিচালনা কার্যালয় থেকে বের হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনাময় উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে ধানের শীষের প্রচারণা। প্রচারণায় টাঙ্গাইল- ৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।








