টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবে দ্বিতীয়বারের মত আবুল কাশেম মিয়া সভাপতি ও এনায়েত করিম বিজয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর)দিনব্যাপী টাঙ্গাইল শহরের নূর জাহান হোটেলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় প্রতিদ্বন্দ্বী না থাকায় এ সিদ্ধান্ত দেন সংগঠণের উপদেষ্টা ও আয়োজিত দ্বি-বার্ষিক সভার নির্বাচন কমিশনার আশিকুর রহমান পলাশ।
কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান ও রাশেদা সুলতানা রুবি, যুগ্ম সম্পাদক আহমেদ রাসেল ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহানাজ খানম রেখা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তাহের রাজা খান, ক্রীড়া সম্পাদক জিয়ারত হোসেন জুয়েল, প্রচার ও দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম। এছাড়াও নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন- এম শহীদুল ইসলাম, খাইরুল ইসলাম তালহা, সাইদুল ইসলাম দিপু, মো. শরীফুজ্জামান ও কামরুল ইসলাম।
সভার দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাসাইল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য আশিকুর রহমান পলাশ ও সম্মানিত সদস্য রেজওয়ান শরীফ।








