বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
নগর টাইমস
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
SUBSCRIBE
নগর টাইমস
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও
No Result
View All Result
No Result
View All Result
নগর টাইমস
Home বিশেষ সংবাদ

রাষ্ট্রের সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিবেন : ফাওজুল করিম

by নগর টাইমস
জানুয়ারি ১৯, ২০২৬
in বিশেষ সংবাদ, রাজনীতি, সারাদেশ
A A

আস্থা ডেক্স : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান বলেছেন- আপনারা যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান তাহলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ ভোট দিবেন। সোমবার(১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণভোট প্রচারণার ‘ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি ।

তিনি বলেন- আপনি যদি বাংলাদেশের মঙ্গল চান, আপনি যদি রাজপথের সহিংসতা দেখতে না চান, আপনি যদি মানুষের খুন দেখতে না চান। তাহলে অবশ্যই ‘হ্যাঁ ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। এ জন্যই গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি। আবার হানাহানি, আবার পাঁচ আগষ্ট, লাখ লাখ লোক রাস্তায় নেমে আসুক। লোকজনের প্রাণহানির ঘটনা ঘটুক। এর পুনরাবৃত্তি আমরা চাই না। যার জন্যই ‘হ্যা-‘না’ ভোট।

আরও পড়ুন

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো

উপদেষ্টা বলেন, জনগন যদি এমন ঘটনার পুনরাবৃত্তি না চায় তার জন্য সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য ‘হ্যা-‘না’ভোট। আমরা কোনো রাজা-রাণী নির্বাচনের জন্য ভোটের আয়োজন করিনি। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচনের ভোটের আয়োজন করেছি।


উপদেষ্টা ফাওজুল করিম খান আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশে বারবার গণ-অভ্যুত্থানের মতো ঘটনা ঘটে না। আমাদের দেশে কেন এটা হয়- এজন্যই আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। আপনারা যদি মনে করেন- আগের সরকারই ঠিক ছিল। গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না সেটাই ভালো ছিল, তাহলে গণভোটে ‘না’ ভোট দিবেন।

তিনি বলেন, আমরা একটা নতুন দিশা জাতির জন্য সৃষ্টি করতে চাই- যাতে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। এ সময় তিনি গণভোটে জনগণের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন । একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণভোট আয়োজনের লক্ষে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এরআগে ‘ভোটের চাবি, আপনার হাতে স্লোগানে সারাদেশে ভ্রমণরত ১০টি ভোটের গাড়ির একটি টাঙ্গাইলে এসে পৌঁছলে অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক গানের ফাঁকে ফাঁকে গণভোটের প্রয়োজনীয়তার উপর অডিওবার্তা এবং গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ প্রচার ও প্রদর্শন করা হয়।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত, জেলার বিভিন্ন সরকারী দফতর ও বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন

দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুয়েকজন উপদেষ্টা ছাড়া বাকি সবাই সম্পদের হিসাব জমা দিয়েছেন। খুব শিগগিরই তাদের সম্পদের তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস...

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবে না বলে জানিয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গতকাল উপজেলার বড়...

মুরাদনগরে কায়কোবাদকে হিন্দু সম্প্রদায়ের পূর্ণ সমর্থন ও সংহতি

মুরাদনগরে কায়কোবাদকে হিন্দু সম্প্রদায়ের পূর্ণ সমর্থন ও সংহতি

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সোমবার...

এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে

এবারের নির্বাচনকে ঘিরে ভারতের আগ্রহ আর নজর যে সব কারণে

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

বাংলাদেশে ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের দিকে প্রতিবেশী ভারত যে অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে, সেটা দিল্লিতে সুবিদিত। প্রতিবেশী কোনও রাষ্ট্রের একটি সাধারণ নির্বাচনে এতটা সতর্ক নজর দিল্লিতে...

উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের

উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের

by নগর টাইমস
ফেব্রুয়ারি ৯, ২০২৬
0

জুলাই গণ–অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী দু-এক দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস...

Next Post
টাঙ্গাইলে প্রশিক্ষণ চলাকালে পুলিশ সদস্যের বুকে ঢুকলো গুলি

টাঙ্গাইলে প্রশিক্ষণ চলাকালে পুলিশ সদস্যের বুকে ঢুকলো গুলি

সর্বাধিক পাঠিত

  • টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত  তিন ছাত্র

    টাঙ্গাইলে বাইক রেসিংয়ে নিহত তিন ছাত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আজাদ, সম্পাদক মওলা

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলে খামার থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • বিছানায় কাতরাচ্ছেন ক্যা’ন্সারে শয্যাশায়ী বিজিবি’র সেলিম

    0 shares
    Share 0 Tweet 0
  • টাঙ্গাইলের দু’টি আসনের মনোনয়নপত্র নিলেন সহোদর ভাই

    0 shares
    Share 0 Tweet 0

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

সম্পাদকীয়, বার্তা ও বানিজ্যিক কার্যালয়

ঠিকানা: ৬৭/বি, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা–১২১৫
যোগাযোগ: ০১৭১৯-৫২১৬২৬
ই-মেইল: info
@nagartimes.com

প্রধান সম্পাদক

মোঃ রাকিবুর রহমান

মোবাইল: ০১৭১৯-৫২১৬২৬

সম্পাদক

মোঃ শামীম

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Copyright 2026

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • সারাদেশ
  • শিক্ষা
  • অপরাধ
  • আইন
  • কৃষি
  • খেলা
  • চাকরি
  • জাগ্রত মানবতা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দুর্নীতি
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিনোদন
    • বিশ্ব
    • রাজনীতি
    • স্বাস্থ্য
    • ভিডিও

Copyright 2026

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?