Wednesday, 16 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সরকারের প্রতি গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান

ডেস্ক রিপোর্ট 01 Aug 2026, 03:43 PM মুরাদনগর, কুমিল্লা 7 views
গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল
গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল — সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শনিবার (১ আগস্ট) বাদ আসর মুরাদনগর উপজেলা পরিষদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

জামায়াতের যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে অংশ নেওয়া জামায়াত নেতা মো. ইউছুফ সোহেল, উপজেলা জামায়াতের আমির আবু নছর মো. ইলইয়াছ, সেক্রেটারি মাওলানা আমির হোসেন, সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি, অর্থ সম্পাদক আবু বকর, কর্মপরিষদ সদস্য মাওলানা মনসুর মিয়া, ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল আউয়াল এবং পাহাড়পুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা দেলোয়ারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির দুটি নির্বাচনের মধ্যে একটি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিএনপি সরকার গঠন করেছে। তবে তাদের দাবি, সরকার এখনো গণভোটের গণরায় বাস্তবায়ন করেনি।

বক্তারা আরও বলেন, গণভোটের রায় উপেক্ষা করা হলে বর্তমান সরকারের পরিণতিও পূর্ববর্তী সরকারের মতো হতে পারে।

কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।