Wednesday, 16 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার

আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা

তেল আবিবসহ মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন, আশ্রয়ে যাওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট 08 Mar 2026, 03:26 PM আন্তর্জাতিক 7 views
আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা — সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় রোববার রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে নতুন করে মিসাইল ছোড়ার খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, ইরান থেকে মিসাইল নিক্ষেপ শনাক্ত হওয়ার পর ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। তেল আবিবসহ আশপাশের এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে বাংলাদেশ সময় শনিবার রাত প্রায় পৌনে ১২টার দিকে ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে তেহরান। প্রায় চার ঘণ্টার বিরতির পর সেটিই ছিল নতুন করে শুরু হওয়া হামলার প্রথম দফা। এরপর মধ্যরাতের পর আরও কয়েক দফায় মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। কয়েকটি মিসাইল সফলভাবে প্রতিহত করার দাবিও করেছে তারা।

তবে সর্বশেষ হামলায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা।

চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক দফায় মিসাইল ও ড্রোন নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংঘাতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুই পক্ষের পক্ষ থেকেই পাল্টাপাল্টি দাবি ও বক্তব্য পাওয়া যাচ্ছে।