Tuesday, 15 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার

মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ধারালো দা দিয়ে হামলার অভিযোগ

Desk Report 14 Sep 2026, 11:13 PM দড়ানীপাড়া, বাবুটিপাড়া, মুরাদনগর, কুমিল্লা 8 views
মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ
মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন ও ভাতিজা নিহত — সংগৃহীত

মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত

কুমিল্লার মুরাদনগরে জমি ও সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক নারী ও তাঁর ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দড়ানীপাড়া গ্রামের মৃত মনির হোসেনের মেয়ে খালেদা আক্তার বেবি (৭০) এবং একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মঞ্জুরুল আলম ওরফে তোতু (৪০)। খালেদা আক্তার দেবিদ্বার উপজেলার খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

নিহতদের স্বজনদের অভিযোগ, জায়গা-সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ ওরফে আবু মিয়া তাদের ওপর হামলা চালান।

অভিযোগ রয়েছে, একপর্যায়ে ধারালো দা দিয়ে কুপিয়ে খালেদা আক্তার ও মঞ্জুরুল আলমকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত মঞ্জুরুল আলমের শাশুড়ি জোসনা বেগম বলেন, জায়গা-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। নিহতদের আরেক স্বজন মো. শফিকুল ইসলামও একই ধরনের অভিযোগ করেন। তাদের দাবি, পুরোনো বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নোট: ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।