Sunday, 20 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার

কাজীপুর সীমান্তে ৮ বোতল মদ ও ৪ হাজার সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ

Desk news 18 Sep 2026, 09:45 PM কুষ্টিয়া — কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) 35 views
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার করা ভারতীয় মাদকদ্রব্য — বিজিবি

কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৩টার দিকে কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৮ বোতল ভারতীয় মদ ও ৪ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১২ লাখ ১২ হাজার টাকা

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী মেহেরপুরের গাংনী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর প্রেস বিজ্ঞপ্তি


ADVERTISEMENT
ByteNova IT