Sunday, 20 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান
কুমিল্লা BREAKING EXCLUSIVE

দেবিদ্বারের বড় শালঘর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী রাশেদুল হক রাসেল

মনোনয়ন পাওয়ার বিষয়টি জানিয়ে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।

ডেস্ক রিপোর্ট 20 Sep 2026, 08:26 AM দেবিদ্বার, কুমিল্লা 26 views
দেবিদ্বারের বড় শালঘর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী রাশেদুল হক রাসেল
দেবিদ্বারের বড় শালঘর ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী রাশেদুল হক রাসেল — সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১ নম্বর বড় শালঘর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমেই জমে উঠছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদুল হক রাসেল।

মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদুল হক রাসেল জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলের এই মনোনয়ন পাওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের পাশাপাশি একটি অত্যন্ত গুরুদায়িত্ব। এলাকার সাধারণ মানুষের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতেই তিনি এই দায়িত্ব কাঁধে নিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে তিনি বড় শালঘর ইউনিয়নের সর্বস্তরের জনতা, মুরব্বি ও তরুণ সমাজেরর আন্তরিক দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছেন। দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটি মডেল ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে রাশেদুল হক রাসেল দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই বড় শালঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। আসন্ন স্থানীয় এই নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের নানা সামাজিক কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে।

ADVERTISEMENT
ByteNova IT