Wednesday, 04 November 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

কুমিল্লার মুরাদনগরে ২২ পিস ইয়াবাসহ কামরুল হাসান নামের এক যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক 25 Oct 2026, 11:19 AM 16 views
কুমিল্লার মুরাদনগরে ২২ পিস ইয়াবাসহ কামরুল হাসান নামের এক যুবক গ্রেপ্তার
মুরাদনগরে ২২ পিস ইয়াবাসহ কামরুল হাসান গ্রেপ্তার — সংগৃহীত

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কৃষ্ণপুর থেকে পান্তি সড়কে মোসলেম মিয়ার স’মিলের সামনে পাকা রাস্তার ওপর এই অভিযান চালানো হয়।


পুলিশ সূত্রে জানা যায়, উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় চেকপোস্ট ও টহল পরিচালনা করার সময় কামরুল হাসানকে সন্দেহজনকভাবে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


রেপ্তারকৃত কামরুল হাসান মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার রসুলার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম এবং মায়ের নাম রুবিয়া আক্তার।


এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মাদক নির্মূলে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

ADVERTISEMENT
ByteNova IT