রোববার (৫ অক্টোবর ২০২৬) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবদান রাখা সাতজন গুণী শিক্ষকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম তালুকদার। নির্বাচিত গুণী শিক্ষকরা হলেন— কলেজ পর্যায়ে জাহাপুর কে কে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হক পাটোয়ারী, মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে উড়িষ্বর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, মাদ্রাসা পর্যায়ে পরমতলা ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. জামাল হোসেন এবং কারিগরি শিক্ষা পর্যায়ে মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বাংলা ইন্সট্রাক্টর মো. আনিসুর রহমান।
এছাড়া প্রাথমিক শিক্ষকদের মধ্য থেকে পরমতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন, কদমতলী মুসলিম উদ্দিন খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রাশেদ খান এবং নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. মাসুমা আক্তার নির্বাচিত হয়েছেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষকদের অবদান অপরিসীম। প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।





Comments
Be the first to comment on this story.
Leave a comment