Tuesday, 03 November 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

বোরকা পরিয়ে বিএনপির পুরুষ কর্মীকে দিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে এক পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে নাটক সাজানোর গুরুতর অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন।

নিজস্ব প্রতিবেদক 29 Oct 2026, 04:12 PM 37 views
বোরকা পরিয়ে বিএনপির পুরুষ কর্মীকে দিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ও জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। — সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বুধবার রাতে রাজাগাঁও ইউনিয়নের একটি ওয়ার্ডে বিএনপির পক্ষ থেকে এক পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ভোট চাওয়ার ‘নাটক’ সাজানো হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ওই সময় অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরা হলেও তাকে পুলিশে সোপর্দ করা হয়নি বলে জানান তিনি।


বৃহস্পতিবার সকালে পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামায়াত প্রার্থী বলেন, বিএনপির কর্মীরা একজন পুরুষকে বোরকা পরিয়ে অভিনয়ে নামায় এবং পরবর্তীতে টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ধারণ করে আনন্দ-উল্লাস করে। নির্বাচনী মাঠে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও শৃঙ্খলা পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।


এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। এই আসনে মোট ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যার মধ্যে নারী ভোটারদের সংখ্যা কিছুটা বেশি (২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন)। এছাড়া পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ২৮৭ জন ভোটার নিবন্ধন করেছেন।


ADVERTISEMENT
ByteNova IT