Wednesday, 04 November 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল

সিঙ্গাপুরে চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়া ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার মুরাদনগরে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 19 Oct 2026, 09:27 AM 41 views
ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল
মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ। — সংগৃহীত

সম্প্রতি সিঙ্গাপুরে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের চোখে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শনিবার বিকেলে মুরাদনগর সদর এলাকায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার উদ্যোগে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


মাহফিলে ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির পাশাপাশি দেশ, জাতি এবং মুরাদনগর উপজেলার সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সী, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মির্জা আবুল হাসেম, নবীপুর পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাইনুদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ ও যুগ্ম আহ্বায়ক মো. সফিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মোহাম্মদ এরশাদ।


ADVERTISEMENT
ByteNova IT