Tuesday, 22 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

কুমিল্লার মুরাদনগরে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও ভীতি সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ ও যুবলীগের ১৩ সমর্থককে আটক করেছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট 22 Sep 2026, 03:18 PM মুরাদনগর, কুমিল্লা। 29 views
কুমিল্লার মুরাদনগরে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার — সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে মিছিল করার প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) রাতে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিরস্ত্র) আব্বাস কবির চৌধুরীর নেতৃত্বে মুরাদনগর থানার একদল পুলিশ কর্মকর্তা ও ফোর্স নবীপুর (পশ্চিম) ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকার ডিআর স্কুলের মাঠের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকরা একত্রিত হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। ঘটনাস্থল থেকে এজাহারনামীয় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৯ জন এবং আইনের সহিত সংঘাতে জড়িত ৪ জন শিশু রয়েছে। প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন—মো. হাসান ভূঁইয়া (১৮), মো. আসিফ (১৮), সাইফুল ইসলাম (১৮), মো. তানজিদ (১৮), মো. হানিফ ভূঁইয়া (১৯), মো. মোবারক (১৯), মো. শাহেদ (১৮), মো. আতিক (১৮) এবং মো. মহিনুল ইসলাম (১৮)। এছাড়া আইনের সহিত সংঘাতে জড়িত ৪ জন কিশোর হলো—মো. হৃদয় ভূঁইয়া (১৪), মো. তানভীর হোসেন (১৪), মো. মাসুদ (১৪) ও মো. ইয়াছিন (১৬)। তাদের সবার বাড়ি মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে।

পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


ADVERTISEMENT
ByteNova IT