Thursday, 24 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক

নিউইয়র্কে তুর্কি হাউসে দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন দুই নেতা।

ডেস্ক রিপোর্ট 23 Sep 2026, 07:50 AM 35 views
অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক
নিউইয়র্কে তুর্কি হাউসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বৈঠক। — ছবি: পিএমও

নিউইয়র্কে অবস্থিত ইউনাইটেড নেশনস প্লাজার তুর্কি হাউসে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।


বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন দুই নেতা। এ সময় দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।


পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন উভয় নেতা।


ADVERTISEMENT
ByteNova IT