Thursday, 24 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম, ভোট হতে পারে ২০২৭-এর শুরুতে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্যের কথা জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন।

Desk News 23 Sep 2026, 12:25 PM 35 views
এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম, ভোট হতে পারে ২০২৭-এর শুরুতে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ব্রিফিং করছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। — সংগৃহীত

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে আগামী বছরের শুরুর দিকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনের চূড়ান্ত তারিখ বা সময়সূচি নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)।


ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনার জন্য মন্ত্রণালয় থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ অর্থাৎ প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শুধু ইউনিয়ন পরিষদের জন্য।


নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সরকারের অন্যান্য উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে তিনি জানান, স্থানীয় সরকারের সব অফিস, দপ্তর ও সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে বিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল বসানো হবে। এই প্রকল্পের আওতায় মোট ৬,৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে, যাতে আনুমানিক ৩৭০ কোটি টাকা ব্যয় হবে। আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেল থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।


প্রতিমন্ত্রী আরও জানান, ছাদের এই সোলার প্যানেলগুলো থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। উৎপাদিত বিদ্যুতের অর্ধেক অর্থাৎ ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের অভ্যন্তরীণ কাজে ব্যবহার করবে এবং বাকি ১৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে বা সরকারের কাছে বিক্রি করা হবে।


ADVERTISEMENT
ByteNova IT