Tuesday, 22 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগর এলাকায়: কিলোমিটারপ্রতি বাড়ল ১৭ পয়সা

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে পরিবহন মালিকদের ব্যয় বৃদ্ধির কারণে দূরপাল্লা ও মহানগরের বাসে নতুন করে ভাড়া সমন্বয় করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 22 Sep 2026, 02:48 PM 26 views
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগর এলাকায়: কিলোমিটারপ্রতি বাড়ল ১৭ পয়সা
বাস ও গণপরিবহন — সংগৃহীত

বালানি তেলের দাম বাড়ার পর এর সরাসরি প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ার ওপর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে দূরপাল্লার বাস ও মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারে দূরপাল্লার ক্ষেত্রে ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছিল। পরবর্তীতে পর্যালোচনার পর নতুন সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লা ও মহানগর উভয় রুটেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন মালিকদের পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ায় মূলত এই ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর সময় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছিল। নতুন করে ১৭ পয়সা ভাড়া বাড়ার ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের দূরপাল্লার রুটের বাসভাড়া নতুন হারে নির্ধারিত হবে। এর ফলে যাত্রীদের যাতায়াত খরচ কিছুটা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।


ADVERTISEMENT
ByteNova IT