Wednesday, 04 November 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী

ক্যাশলেস ও ডিজিটাল অর্থনীতি গড়ার লক্ষ্যে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক 01 Oct 2026, 01:53 PM 38 views
বাংলা কিউআরে লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী
বাংলা কিউআর কোডের লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী — সংগৃহীত

ক্যাশলেস বাংলাদেশ এবং আধুনিক ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অংশ হিসেবে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন সম্পূর্ণ ফ্রি বা চার্জমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।


অর্থমন্ত্রী বলেন, কিউআর কোড ব্যবহার করে গ্রাহক থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে সম্পূর্ণ বিনামূল্যে টাকা লেনদেন করতে পারবেন। এর জন্য কোনো বাড়তি ফি বা চার্জ দিতে হবে না। এটি একটি নিরাপদ ও সুরক্ষিত প্ল্যাটফর্ম হওয়ায় এতে কোনো অনিয়মের সুযোগ থাকবে না বলে জানান তিনি।


তিনি আরও উল্লেখ করেন, এই ব্যবস্থার ফলে নগদ টাকা বহনের ঝামেলা কমবে এবং লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে। দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই সরকারের এই ক্যাশলেস উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।


ADVERTISEMENT
ByteNova IT