Tuesday, 03 November 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

লাইসেন্সবিহীন ২২ অবৈধ পেমেন্ট এগ্রিগেটর নিয়ে বাংলাদেশ ব্যাংকের কড়া সতর্কবার্তা

অনুমোদন ছাড়া পেমেন্ট এগ্রিগেটর সেবা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে এসব প্ল্যাটফর্মে লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক 30 Sep 2026, 03:08 PM 33 views
লাইসেন্সবিহীন ২২ অবৈধ পেমেন্ট এগ্রিগেটর নিয়ে বাংলাদেশ ব্যাংকের কড়া সতর্কবার্তা
বাংলাদেশ ব্যাংক — সংগৃহীত

লাইসেন্স গ্রহণ ছাড়াই কার্যক্রম পরিচালনা করা ২২টি অবৈধ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে সর্বসাধারণের প্রতি কড়া সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পেমেন্ট ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না, যা একই আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ।


পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের চিহ্নিত লাইসেন্সবিহীন ২২টি অবৈধ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay / CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay। এসব প্ল্যাটফর্মে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


এর আগে অনলাইন প্ল্যাটফর্ম ‘crossmarket.ai’-এর মাধ্যমে অবৈধ বিনিয়োগ গ্রহণ এবং ৩১টি অননুমোদিত মোবাইল অ্যাপের মাধ্যমে ভুয়া ঋণ কার্যক্রম চালিয়ে গ্রাহকদের হয়রানির বিষয় নিয়েও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া এবং অতিরিক্ত অর্থ আদায়ের মতো প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বাঁচতে নাগরিকদের আর্থিক লেনদেনে অধিকতর সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


ADVERTISEMENT
ByteNova IT