Sunday, 20 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের: ১ অক্টোবর থেকে জমা হবে তাৎক্ষণিক পেমেন্ট

ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডেস্ক রিপোর্ট 20 Sep 2026, 09:12 AM ঢাকা, বাংলাদেশ 24 views
বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের: ১ অক্টোবর থেকে জমা হবে তাৎক্ষণিক পেমেন্ট
বাংলাদেশ ব্যাংক ও ডিজিটাল লেনদেন। BQR — সংগৃহীত

ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও সহজলভ্য করতে নতুন কিছু বাধ্যতামূলক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে সব বাংলা কিউআর (Bangla QR) কোডভিত্তিক পেমেন্টের অর্থ আর আটকে না রেখে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের হিসাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এর মাধ্যমে গত বছরের ২৪ নভেম্বরের পূর্বের নির্দেশনা বাতিল বলে গণ্য হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় আরও যেসব বিষয় বাধ্যতামূলক করা হয়েছে:

আইকন দৃশ্যমান করা: ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) মোবাইল অ্যাপের নির্দিষ্ট স্থানে বাংলা কিউআর পেমেন্টের লোগো বা আইকন দৃশ্যমান রাখতে হবে।

ইমেজ আপলোডের মাধ্যমে পেমেন্ট: আগামী ৩১ অক্টোবরের মধ্যে কেবল স্ক্যান করার পাশাপাশি ‘বাংলা কিউআর ইমেজ আপলোড’ করেও পেমেন্ট সম্পন্ন করার প্রযুক্তিগত ব্যবস্থা রাখতে হবে।

সবার জন্য সুবিধা: একই সময়সীমার মধ্যে কার্ড হিসাবধারীসহ সকল সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহকদের মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যান করার মাধ্যমে পেমেন্ট করার সুবিধা চালু করতে হবে।

‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ১৮(২) ধারার ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ADVERTISEMENT
ByteNova IT