গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণকে অপমান করেছে অভিযোগ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, সেই অপমানের প্রতিশোধ নিতেই তাঁরা মাঠে নেমেছেন
শফিকুর রহমান বলেন, এটি কোনো দলীয় আন্দোলন নয়, বরং ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের দাবি নিয়ে তাঁরা রাজপথে নেমেছেন
শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশে লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, সর্বত্র চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ গড়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আধিপত্যবাদের বিরুদ্ধেই এই লংমার্চ
গাজীপুরের এই পথসভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ১১–দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন
উল্লেখ্য, এই লংমার্চের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি ও দখলদারত্ব বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন


