Sunday, 20 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

রাজশাহীতে ৯৯৯-এ স্ত্রীর ফোন: ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে থানায় নিয়ে যাওয়া হলো

সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ কর্মকর্তা মাহবুব আলমকে ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ; তবে ফৌজদারি অভিযোগ না থাকায় পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ডেস্ক নিউজ 18 Sep 2026, 10:11 PM প্রথম আলো 18 views
রাজশাহীতে ৯৯৯-এ স্ত্রীর ফোন: ফ্ল্যাটের দরজা ভেঙে নারীসহ পুলিশ কর্মকর্তাকে থানায় নিয়ে যাওয়া হলো
রাজশাহীতে ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ কর্মকর্তা ও নারীকে উদ্ধার — প্রথম আলো

রাজশাহী নগরে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে এক পুলিশ কর্মকর্তা ও তাঁর সঙ্গে থাকা এক নারীকে থানায় নিয়ে গেছে পুলিশ। শুক্রবার সকালে ৯৯৯–এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ না থাকায় পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই পুলিশ কর্মকর্তার নাম মাহবুব আলম। তিনি বর্তমানে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত আছেন এবং একসময় রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় ৯৯৯–এ ফোন করেছিলেন তাঁর স্ত্রী আন্নি আক্তার

আন্নি আক্তারের দাবি, এর আগেও তাঁর স্বামী ও ওই নারীকে রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে দেখা গেছে। সংসার টিকিয়ে রাখার কথা ভেবে তখন বিষয়টি প্রকাশ না করলেও, এ বিষয়ে গত ৮ সেপ্টেম্বর পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছে তিনি লিখিত অভিযোগ করেন। এরপরও যোগাযোগ বন্ধ না করায় বৃহস্পতিবার রাতে তিনি জানতে পারেন তাঁর স্বামী নাদের হাজীর মোড়ের একটি ফ্ল্যাটে অবস্থান করছেন। পরে শুক্রবার সকালে স্বজনদের নিয়ে সেখানে গিয়ে ভেতর থেকে দরজা না খোলায় তিনি ৯৯৯-এ কল করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা ভাঙেন

থানায় নেওয়ার পর পুলিশ কর্মকর্তা মাহবুব আলম দাবি করেন, সঙ্গে থাকা নারী তাঁর স্ত্রী। অন্যদিকে আন্নি আক্তারকে নিজের ষষ্ঠ স্ত্রী দাবি করে মাহবুব জানান, তাঁকে চার দিন আগে তিনি তালাক দিয়েছেন এবং এসংক্রান্ত কাগজ পুলিশকে দিয়েছেন। তবে সঙ্গে থাকা নারীকে কবে বিয়ে করেছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান জানান, তাৎক্ষণিকভাবে কেউ ফৌজদারি অপরাধের অভিযোগ না করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আন্নি আক্তার তাঁর স্বামী মাহবুব, তাঁর পালিত কন্যা ও স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক অনুসন্ধান শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

লিখিত অভিযোগে আন্নি আক্তার দাবি করেছেন, গত ১ মে তাঁদের বিয়ে হয় এবং পরে স্বামীর আগের বিয়ের কথা জানতে পারেন। স্বামীর আগের স্ত্রীর অভিযোগ নিষ্পত্তিতে তিনি ১৭ লাখ টাকা দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করেন। এছাড়া তাঁকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি ও নানা হয়রানির অভিযোগ এনেছেন তিনি

ADVERTISEMENT
ByteNova IT