Sunday, 27 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

ভাঙচুর ও লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না; তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ডেস্ক রিপোর্ট 27 Sep 2026, 02:27 PM 27 views
ভাঙচুর ও লুটপাটে জড়িতদের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ — সংগৃহীত

রাজধানীতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ভাঙচুর ও লুটপাটের ঘটনার বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি রাড্ডায় ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে— গণতন্ত্র; বাকস্বাধীনতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে— যে ভদ্রলোক ফেসবুকে লাইভে এসে যে অভিযোগটি করেছেন; তিনি কি কোনো মামলা দায়ের করেছেন?"

তিনি আরও জানান, সালমান মুক্তাদির এই ঘটনায় আক্রান্ত হয়েছেন তা দেখা গেছে এবং পুলিশ এ বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রাথমিক তদন্ত করেছে, যা এখন আরও বিস্তারিতভাবে করা হচ্ছে। তবে গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও এই ঘটনায় তখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, স্টুডিওতে হামলা ও ভাঙচুরের এই ঘটনায় ইতোমধ্যে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটির নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ADVERTISEMENT
ByteNova IT