Friday, 25 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ

সমঝোতামূলক বিশ্ব প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে জাতিসংঘকে দেখতে চায় বাংলাদেশ; বিশ্বমঞ্চে রোহিঙ্গা সংকট সমাধান ও জলবায়ু ন্যায়বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ডেস্ক রিপোর্ট 25 Sep 2026, 08:13 AM 24 views
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। — সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে দেওয়া এই ভাষণে তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং সমঝোতামূলক বিশ্ব গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ভাষণে প্রধানমন্ত্রী দেশের দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক পটপরিবর্তন ও গণতান্ত্রিক যাত্রার প্রসঙ্গ টেনে বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এছাড়া সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি ও সুফল পৌঁছে দিতে সরকার ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা ও অর্থনৈতিক গণতন্ত্রায়নের কর্মসূচি হাতে নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ পরিবেশ, নিরাপত্তা ও অর্থনীতির দিক থেকে বড় ধরনের চাপের মুখে রয়েছে। এই সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ও জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, কার্বণ নিঃসরণে ন্যূনতম ভূমিকা থাকলেও বাংলাদেশ এর বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। পরিবেশ সুরক্ষায় দেশের অভ্যন্তরে আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ, ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন, তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি জলবায়ু তহবিল ও অভিযোজন সহায়তায় ন্যায্য হিস্যা নিশ্চিত করার জোরালো দাবি জানান প্রধানমন্ত্রী।

ADVERTISEMENT
ByteNova IT