Wednesday, 04 November 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

জনগণের টাকা চুরি করা হলে আমরা বসে থাকব না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব অন্যদের দিতে হবে; পাশাপাশি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় জড়ানোর তীব্র প্রতিবাদ জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক 04 Oct 2026, 11:57 AM 20 views
জনগণের টাকা চুরি করা হলে আমরা বসে থাকব না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। — সংগৃহীত

রাজধানীর মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সপ্তাহের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য খাতের বেহাল দশা এবং বিভিন্ন অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে না পারলে সেই দায়িত্ব এমন কাউকেও দিতে হবে, যারা তা সফলভাবে পালন করতে পারবে। রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্য খাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।


বিমানবন্দরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে আটকের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, তাঁর বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ ‘মিথ্যা’। তিনি কারও গায়ে হাত তোলেননি উল্লেখ করে দাবি করেন, এই অভিযোগ ‘হাজার ভাগ মিথ্যা’। মেজর আখতারুজ্জামানকে শুধু জামায়াতে ইসলামী নয়, বরং সারাদেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করে দেশবাসী ও প্রবাসীদের বিষয়টি হালকাভাবে না নেওয়ার আহ্বান জানান তিনি।


এছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ব্যর্থতার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, একটি মেডিকেল প্রতিষ্ঠানে মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা না গেলে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতিকে মহামারির মতো উল্লেখ করে তিনি দলীয়ভাবে দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


ADVERTISEMENT
ByteNova IT