Thursday, 17 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন: একক প্রার্থীতে থাকছে ‘না’ ভোট, প্রতীক তালিকায় যুক্ত হলো নানা পরিবর্তন

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। যেখানে নৌকা প্রতীক স্থগিত রেখে ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে এবং একক প্রার্থীর ক্ষেত্রে ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে।

ডেস্ক 17 Sep 2026, 02:06 PM 25 views
নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন: একক প্রার্থীতে থাকছে ‘না’ ভোট, প্রতীক তালিকায় যুক্ত হলো নানা পরিবর্তন
নির্বাচন কমিশন — সংগৃহীত

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৯৪-এর ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক (নৌকা) ব্যতীত নির্ধারিত প্রতীকগুলো থেকে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। প্রকাশিত ১২০টি সংরক্ষিত প্রতীকের মধ্যে ‘না’ প্রতীকও অন্তর্ভুক্ত রয়েছে এবং একক প্রার্থীর ক্ষেত্রে এই ‘না’ ভোট বা প্রতীক কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে প্রতীকের তালিকার পাশাপাশি মনোনয়ন ফরম ও হলফনামার নিয়মেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। তফসিল-১ এর ফরম-১ এর তৃতীয় অংশের মনোনীত প্রার্থীর ঘোষণায় নির্বাচনি ব্যয়ের জন্য ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের পাশাপাশি প্রার্থী বা প্রার্থীর নিয়োজিত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট নম্বরও যুক্ত করতে হবে।

এছাড়া প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামার সংযুক্তি-১ এর কয়েকটি ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। এর মধ্যে রয়েছে:

ক্রমিক নম্বর ৩(খ)-এর বিশেষ দ্রষ্টব্যে ‘সংযুক্ত করিতে হইবে’ শব্দের পরিবর্তে ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ প্রতিস্থাপিত হয়েছে।

ক্রমিক নম্বর ৩(গ)-এ নতুন বিশেষ দ্রষ্টব্য যোগ করে স্পষ্ট করা হয়েছে যে, ‘অভিযুক্ত বলিতে ওই আসামিকে বুঝাইবে যাহার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগ (চার্জ) গঠিত হয়।’

ক্রমিক নম্বর ১০-এর বিশেষ দ্রষ্টব্য অনুযায়ী, স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর সংক্রান্ত তথ্য প্রদান এখন থেকে ঐচ্ছিক বলে বিবেচিত হবে।

বিশেষজ্ঞদের মতে, নির্বাচন কমিশনের এই বিধিমালা সংশোধন নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন এবং মনোনয়ন প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ADVERTISEMENT
ByteNova IT
জরিপ
Active
এই মৌসুমে কে সেরা পারফর্ম করবে বলে আপনি মনে করেন?
প্রার্থী / অপশন A
প্রার্থী / অপশন B
প্রার্থী / অপশন C
প্রার্থী / অপশন D