রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর সাংগঠনিক ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সহিংস ঘটনায় নাম আসার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি) কে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার কাছে দলীয় ও প্রশাসনিকভাবে এই লিখিত নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) একই অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের ভেতরে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর পদক্ষেপ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের বার্তা দিচ্ছে। রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত প্রভাবশালী মহলের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।





Comments
Be the first to comment on this story.
Leave a comment