ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই দেশে ফিরবেন, তখনই তাঁর ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে পর্যটনমন্ত্রী বলেন, মাঝে মাঝে শোনা যায় তিনি ৩১ ডিসেম্বরের মধ্যে উঁকি দিয়ে আসার চেষ্টা করবেন। এ বিষয়ে তিনি আরও বলেন, “৩১ ডিসেম্বর কেন যখনই আসবেন, তখনই আইনের মাধ্যমে রিসিভ (গ্রহণ) করব। বাংলাদেশের মানুষের ওপর যে মানবতাবিরোধী আচরণ করেছেন, তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে
ভারতকে উদ্দেশ করে রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশকে—অতিসত্বর শেখ হাসিনাসহ তাঁর দোসরেরা যাঁরা পালিয়ে আছেন, তাঁদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক
বর্তমান সরকারের কার্যক্রম ও দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে পর্যটনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে মানবিক নেতা হিসেবে সমাদৃত হয়েছেন। তবে দেশের বর্তমান অবস্থা ঠিক করতে একটু সময় প্রয়োজন, কারণ পূর্ববর্তী সরকারগুলো একটি ভঙ্গুর রাষ্ট্র ও অত্যন্ত খারাপ অর্থনৈতিক অবস্থা রেখে গেছে। গ্যাস ও বিদ্যুতের সংকটের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকার জ্বালানি খাতের উন্নয়নে কোনো কাজ করেনি, বরং লুটপাট করার জন্য অপ্রয়োজনীয় বিদ্যুৎকেন্দ্র করে বসিয়ে বসিয়ে টাকা দিয়েছে এবং লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতৃবৃন্দ


