Wednesday, 04 November 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

স্বল্পমূল্যে বেসিক আইইএলটিএস ও উচ্চশিক্ষার কোর্স চালু করছে ছাত্রশিবির

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য মাত্র ১ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করে দুই মাস মেয়াদি অনলাইন ‘রোড টু হায়ার স্টাডি কোর্স–২০২৬’ চালু করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ডেস্ক রিপোর্ট 25 Oct 2026, 11:30 AM 57 views 1 comments
স্বল্পমূল্যে বেসিক আইইএলটিএস ও উচ্চশিক্ষার কোর্স চালু করছে ছাত্রশিবির
স্বল্পমূল্যে আইইএলটিএস ও উচ্চশিক্ষার কোর্স চালু করছে ছাত্রশিবির — সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে একটি বিশেষ অনলাইন কোর্স চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। ‘রোড টু হায়ার স্টাডি কোর্স–২০২৬’ নামের এই দুই মাস মেয়াদি কোর্সে প্রতীকী ও স্বল্পমূল্যে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, যার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১ হাজার ৫০০ টাকা।


আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর থেকে এই কোর্সের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এতে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। কোর্স চলাকালীন সপ্তাহে তিন দিন—শনিবার, সোমবার ও বুধবার রাত ৯টায় জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম জুমে সরাসরি লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে।


সম্পূর্ণ কোর্সে মোট ২৪টি লাইভ ক্লাস থাকবে এবং প্রতি ক্লাসের মেয়াদ হবে এক ঘণ্টা। এছাড়া সাধারণ আইইএলটিএস প্রস্তুতির পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষার সার্বিক প্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দিতে চার বিশেষ সেশনের ব্যবস্থা রাখা হয়েছে, যেগুলোর প্রতিটির সময়কাল দুই ঘণ্টা। শিক্ষার্থীদের সুবিধার্থে লাইভ ক্লাসের পাশাপাশি প্রতিটি সেশনের ভিডিও রেকর্ডিংও সরবরাহ করা হবে।


কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিটিশ কাউন্সিলের সাবেক প্রশিক্ষক এবং আইইএলটিএসে ৮.৫ ব্যান্ড স্কোরধারী অভিজ্ঞ প্রশিক্ষক ইঞ্জিনিয়ার নাঈম হোসেন। কোর্সটি সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সনদ প্রদানের ব্যবস্থাও রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা নির্দিষ্ট লিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং বিস্তারিত সিলেবাস আয়োজকদের সরবরাহ করা লিংক থেকে জেনে নিতে পারবেন।

ADVERTISEMENT
ByteNova IT