Monday, 21 September 2026 RSS
Breaking
মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড মুরাদনগরে গভীর রাতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের মিসাইল হামলা আগামীকাল রাত থেকে শিল্পে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফেরানোর আশ্বাস আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু, হঠাৎ মেঘনার তীর ধসে নিখোঁজ দুজন মুরাদনগরে সম্পত্তির বিরোধে বোন-ভাতিজা নিহত, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ময়মনসিংহ মেডিকেলে আগুন: মৃত্যুর তথ্য যাচাই চলছে, বললেন বিভাগীয় কমিশনার প্রযুক্তি সেবায় নতুন প্রতিষ্ঠান Byte Nova IT-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু: লক্ষ্য আধুনিক ও সহজ সমাধান

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ

বাংলামোটরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে কর্মসূচি

Desk news 21 Sep 2026, 03:18 PM জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) 24 views
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ কর্মসূচি — সংগৃহীত

জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিতে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সম্প্রতি সরকার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে এনসিপি এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ADVERTISEMENT
ByteNova IT